মনের সাথে মন মিশিয়ে
মনের সাথে মন মিশিয়ে
খাদিজা বেগম
মনের সাথে মন মিশিয়ে
তোমায় ভালোবাসবো বাসবো রে,
খুব নিরবে নিরোজনে
তোমার কাছে আসবো আসবো রে।।
চাঁদনি রাতে একি সাথে
চাঁদের জোছনা মাখব মাখবো রে,
রাত গভীরে দুজন মিলে
খুব আনন্দে জাগবো জাগবো রে।
প্রেম যমুনায় নাও ভাসিয়ে
তোমায় নিয়ে ভাসবো ভাসবো রে।।
নীল আকাশের তারা গুলো
তোমায় নিয়ে গুনব শুনবো রে,
তোমার কোলে মাথা রেখে
প্রেমেরি গান শুনবো শুনবো রে।।
হাজারো রাত জেগে জেগে
তোমায় স্বপ্ন দেখি দেখি রে,
তা জানো না তুমি সখি
আমার প্রাণের সখি সখি রে।
চোখাচোখি বসে দুজন
খুব আনন্দে হাসবো হাসবো রে।।
Comments
Post a Comment