প্রেমের কাটা
প্রেমের কাটা
খাদিজা বেগম
তোমায় দেখার পরে আমার
মন চলে যায় তোমার পিছে পিছে,
তোমায় ছাড়া এই দুনিয়ার
সবি যেন লাগে মিছে মিছে।।
সারাটা দিন সারাটা রাত
তুমি তুমি করে আমার এই মন,
আজ মনে হয় তুমি ছাড়া
মরে যাবো বাঁচবে না এই জীবন।
দেহ রেখে মন মরে যায়
ছটফটিয়ে প্রেমের বিষে বিষে।।
প্রেমের কাটা বিষের কাটা
একবার বিধলে যায় না তারে তোলা,
প্রেমের মানুষ মনে থাকে
সুখে দুঃখে কভু যায় না ভোলা।।
প্রেমর ছুরি আজব ছুটি
এপিঠ ওপিঠ দুই পিটিতেই কাটে,
প্রেম করলে দোষ না করলেও
প্রেমিক হৃদয় প্রেমের তৃষ্ণায় ফাটে।
প্রেম নামের এই যাতা কলে
অবুঝ এই মন যাচ্ছে পিষে পিষে।।
Comments
Post a Comment