মন ভোমরা

 মন ভোমরা 

খাদিজা বেগম 


তোমারি প্রেম এই জীবনে 

যেন এক ফুল হয়ে ফুটেছে,

সেই ফুলেরি ঘ্রাণে-ঘ্রাণে 

 মন ভোমরা বারবার ছুটেছে।।


তুমি যেন পূর্ণিমার চাঁদ 

আমি যেন চাঁদের জোছনা, 

তোমায় দেখে মনে হলো 

তুমি আমার সুখের সূচনা।

তোমারি প্রেম মন আকাশে 

যেন শশী হয়ে উঠেছে।।


তোমারি প্রেম পাওয়ার জন্য 

হাত পেতেছি তোমার দুয়ারে,

আলতো প্রেমের ছোঁয়ায় ছোঁয়ায় 

মন ভেসে যায় সুখের জোয়ারে।।


যতটা প্রেম দাও আমাকে 

ততই বাড়ে প্রেমের পিপাসা,

এক জনমে ভিজবে না মন 

তোমায় ভালো বেসে বিপাশা।

তাই বুঝি গো মৌমাছি মন

পাগল হয়ে মধু লুটেছে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো