আইলা না

 

আইলা না
খাদিজা বেগম

না না না না  আইলা না
না না না না আইলা না,
যৌবন থাকিতে তুমি
আমার কাছে আইলা না।।

না না না না থাকবে না,
যৈবন যাবে ফুরিয়ে,
লাভ হবে না ঝরা ফুল
আদর করে কুড়িয়ে।
না না না না আইলানা
ক্ষণ থাকিতে আইলানা।।

একা একা রাত কাটে
নয়নে ঘুম আসেনা,
মন যারে ভালবাসে
সে কেন বাসে না।।

একলা জীবন জীবন নয়
জীবন জুড়ে যন্ত্রণা,
তুমি ছাড়া কেহ নাই
দেবে আমায় সান্তনা।
না না না না আইলানা
প্রাণ থাকিতে আইলানা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো