সংস্কার

 সংস্কার 

খাদিজা বেগম 


যুদ্ধ আছে যুদ্ধ চলছে 

 যুদ্ধ কভু হবে না শেষ, 

যুদ্ধ করেই রক্ষা করবো 

আমাদের মা এই বাংলাদেশ।।


কোথায় আছো হে দেশপ্রেমিক 

জেগে ওঠো দেশের প্রতি,

তাদের তরে যুদ্ধ হবে 

যারা করছে দেশের ক্ষতি। 

বীর সাহসী যোদ্ধা আমরা 

যুদ্ধ করতে লাগে যে বেশ।


সংস্কার এ বাঁধা যারা 

তারাই চায়না দেশের ভালো,

জ্বালো জ্বালো কন্ঠে কন্ঠে 

প্রতিবাদের আগুন জ্বালো।।


চায়না যারা এই সংস্কার 

তারাই দেশের বড় দুশমন, 

তারাই আবার আগের মত 

আগামীতে করবে দুঃশাসন।

নৈতিকতা ধরে রেখে 

আমরা গড়বো আমাদের দেশ।।


#খদিজাবেগম #everyonefollowers #বাংলাগান #Khadija #বাংলাদেশ

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো