প্রেম করবো না

 প্রেম করবো না 

খাদিজা বেগম 


প্রেম করবো না প্রেম করবো না 

তবু তোমায় ভালবেসে ফেলেছি,

তুমি আমায় পাগল ভেবে 

বলনা গো আবোল তাবোল বলেছি।।


সত্যি সত্যি তোমার প্রেমে 

 মন ডুবেছে খুব গোপনে গোপনে,

প্রতি রাতে আমার বাড়ি 

আসো তুমি রাত নিশিতে স্বপনে।

তাইতো আমি দিবানিশি 

তোমার প্রেমে পুড়ে পুড়ে জ্বলেছি।।


তোমাকে চাই আপন করে 

এই চাওয়া কি হবে আমার অপরাধ,?

তুমি একা আমি একা 

তবে কেন দেখাও এত অজুহাত।।


কাছে এসো ভালোবেসো 

দুই এ মিলে হয়ে যাব একাকার,

এই নিজেকে তোমার তরে 

সপে দেবো বারে বারে ফের আবার। 

তোমার টানে ঘর ছেড়েছি 

তোমার খোঁজে পথে পথে চলেছি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো