কসম কসম

 

কসম কসম
খাদিজা বেগম

কসম কসম রবের কসম
মন পড়েছে তোমার প্রেমে,
হৃদয়টা চায় তোমার সাথে
বন্দী হতে একি ফ্রেমে।।

মন তোমাকে ভালোবাসে
তাইতো আমি ছুটে আসি,
মন জুড়িয়ে যায় তখনি
যখন দেখি তোমার হাসি।
এ মন আমার ডুব দিয়েছে
প্রেম যমুনার জলে নেমে।।

তোমার পায়ের পায়েল গুলো
নাচে তোমার চলার সাথে,
ওই পায়েলের নাচন দেখে
হৃদয় নাচে দিনে রাতে।।

তোমার হাতের কাঁচের চুড়ি
রিনিঝিনি করে গান গায়,
চুড়ির গানে আমায় টানে
এই মন সেই গান শুনিতে চায়।
তোমাকে না দেখলে আমি
আমার সময় থাকে থেমে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো