আঁখির অশ্রু

 আঁখির অশ্রু 

খাদিজা বেগম 


এখনো কি ধীর চরণে 

তুমি হেঁটে হেঁটে কথা বলো,

এখনো কি বন্ধুর হাতের 

আঙ্গুল ধরে ধীরে ধীরে চলো।।


এখনো কি হাসতে হাসতে 

পুঁই এর ডাটার মত নুয়ে পড়ো,

এখনো কি বজ্রপাতে 

পাশের জনকে খুব জড়িয়ে ধরো।

এখনো কি বন্ধুর ঐ হাত 

অন্য জনে ধরলে হিংসায় জ্বলো।।


এখনো কি বৃষ্টি এলে 

বৃষ্টির তালে তালে গাও আর নাচো,

এখনো কি তুমি আমার 

আসার আশায় অপেক্ষাতে আছো।।


এখনো কি আমায় ভেবে 

তোমার দুটি নয়নের জল ঝরে, 

এখনো কি ভাঙ্গে নাই ভুল 

ভুল শুধরিয়ে এসো আমার তরে।

তোমার হাতে মুছিয়ে দাও 

আমার আঁখির অশ্রু টলোমলো।।

Comments