তোমায় পাবার আশা
তোমায় পাবার আশা
খাদিজা বেগম
কেহ জানুক বা না জানুক
তুমি আমার কথা জানো,
তোমায় পাবার আশা আমার
এছাড়া নাই আশা কোনো।।
কেহ দেখুক বা না দেখুক
তুমি আমার হৃদয় দেখো,
এই হৃদয়ের মাঝে তুমি
আমার জীবন হয়ে থাকো।
কেহ শুনুক বা না শুনুক
তুমি মোনের কথা শোনো।।
কেহ বুঝুক বা না বুঝুক
তুমি আমার এই মন বুঝো,
কেহ খুজুক বা না খুজুক
জানি তুমি আমায় খুজো ।।
কেহ মানুক বা না মানুক
তুমি আমার এই প্রেম মানো,
ভালোবাসার পাপড়ি দিয়ে
তোমার জন্য ফুল সাজানো।
এই হৃদয়ে ডাকে না তো
তোমার নামটা ছাড়া কোন।।
Comments
Post a Comment