আনারকলি

 আনারকলি 

খাদিজা বেগম 


আনার কলি আনার কলি 

তুমি আমার আনার কলি, 

তোমার প্রেমে মন হয়েছে

যেন অলি অলি অলি ।।


তোমায় দেখে পাকনা মেলে 

আমার মনের অলি উড়ে,

শুধু তোমার চারিপাশে 

প্রেম দেওয়ানা হয়ে ঘুরে।

কত কিছু বলে এ মন 

কেমনে তা তোমায় বলি।।


না বলা সব কথাগুলো 

ওগো বুঝে নিও তুমি,

তুমি ছাড়া আমার এ বুক 

মরুভূমি মরুভূমি।।


তুমি এলে বৃষ্টি নামে 

আমার বুকের জমি ভিজে,

মন ময়ূরী নেচে ওঠে 

গেয়ে ওঠে ডিজে ডিজে।

আনার কলি আনার কলি 

তোমার প্রেমে আমি জ্বলি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো