ঝড়ের মত প্রেম
ঝড়ের মত প্রেম
খাদিজা বেগম
ঝড়ের মত প্রেম এসেছে
ঝড়ের মত গেছে চলে,
মন হয়েছে গুঁড়া গুঁড়া
এখন ভাসি চোখের জলে।।
ও আমি দোষ দেবো কারে
কপাল দোষে আমি দোষী,
তাকে দেখে মনে হল
খুব মায়াবী এক মানুষী।
তার প্রেমেতে এত জ্বালা
রইয়া রইয়া আগুন জ্বলে।।
আমি তারে ডাকিনি তো
তার ইচ্ছাতেই এসেছিল,
তার ইচ্ছাতে ভালবেসে
আমার মনটা ভেঙ্গে দিল।।
প্রেম যেন এক বৈশাখী ঝড়
ভাঙা চূড়া কাজ যেন তার,
এত ভাঙ্গা ভেঙ্গেছে মন
যায় না জোড়া লাগানো আর।
মন না দিলেও মন নিয়ে যায়
ভালোবাসার মিষ্টি ছলে।।
Comments
Post a Comment