ভালোবাসা যেন শিল্প

 ভালোবাসা যেন শিল্প 

খাদিজা বেগম 


ভালোবাসা যেন শিল্প 

তা ছড়িয়ে দেয় প্রেমিক তার তুলিতে,

সেই শিল্পকে হৃদয় দিয়ে 

 কুড়িয়ে নেয় প্রেমিকা তার ঝুলিতে।।


প্রেমিক যেন জাদুর কাঠি 

তার ছোঁয়াতে প্রেমিকার মন নাচে রে, 

অলির ছোঁয়ায় পাপরি মেলে 

কলির হৃদয় যেমন করে হাসে রে।

মন গভীরে ডুবে থাকে 

প্রেমিক দেয় না প্রেমিকাকে ভুলিতে।।


ভালোবাসা পেয়েছে যে

প্রস্ফুটিত হয়ে সে জন জ্বলে রে,

হিংসা, নিন্দা ভুলে গিয়ে 

বারে বারে প্রেমের কথা বলে রে।।


ভালোবাসার অক্সিজেনে 

সবুজ থেকেও সবুজ করে আত্মাকে,

উজ্জীবিত করে হৃদয় 

নৈতিকতায় ভরে রাখে সত্ত্বাকে।

প্রেমিক ছাড়া কেউ পারেনা

ভালোবাসার সুখের দোলনায় দুলিতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো