প্রতিটা দিন যুদ্ধ

 প্রতিটা দিন যুদ্ধ 

খাদিজা বেগম 


যুদ্ধ যুদ্ধ মহা যুদ্ধ 

জীবন মানে প্রতিটা দিন যুদ্ধ, 

নিজের সাথে যুদ্ধ করে 

এই নিজেকে রাখা পরিশুদ্ধ।।


রাতের সাথে যুদ্ধ করে 

সূর্য যেমন খুব সকালে উঠে, 

ভাটার সাথে যুদ্ধ করে 

সাগরের জল জোয়ার হয়ে ছোটে।

লাভের সাথে করবো যুদ্ধ 

কভু আমরা হবো না কেউ লুব্ধ।।


দুঃখের সাথে যুদ্ধ করে 

বেঁচে থাকব আমরা সুখের সাথে,

যুদ্ধ যুদ্ধে এই খেলাটা 

সারা জীবন চালবে দিনে রাতে।।


ক্ষুধার সাথে যুদ্ধ করি 

খাবার আর জল সন্ধান করতে করতে,

বাঁচতে হবে লড়াই করে 

তোমায় মরতেও হবে লড়তে লড়তে।

অন্যায় দেখলেই উঠবো জ্বলে 

 তা ছাড়া কেউ হবো না তো ক্ষুব্ধ।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ