টাকার চেয়ে

 টাকার চেয়ে 

খাদিজা বেগম 


আমি যাদের আপন ভাবি

ভাবি আমার প্রানের প্রিয় স্বজন ,

তারাই আমায় বুঝিয়ে দেয় 

টাকার চেয়ে হয় না কিছু আপন।।


আমি যাদের বিশ্বাস করি 

দিনর সূর্য রাতের চাঁদের মত,

এই বিশ্বাসের সুযোগ নিয়ে 

তারাই আমার মন করেছে ক্ষত।

স্বার্থপরে বুঝে নাতো 

বিশ্বাস হলো সত্যি কারের জীবন।।


পৃথিবীতে বিশ্বস্ত লোক 

হওয়াটা নয় কারো জন্য সোজা,

বিশ্বাস ভাঙ্গা, বিশ্বাসঘাতক 

নিজের কাছে নিজই বিশাল বোঝা।।


বিশ্বাস অর্জন অনেক কঠিন 

তার চেয়েও কঠিন ধরে রাখা,

যেই হৃদয়ে তুমি থাকো 

তা করো না যেন রক্তমাখা।

হৃদয় যদি রক্তাক্ত হয় 

রক্তের ঘ্রাণে আসবে ছুটে মরণ।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ