ভালোবাসা মলম

 ভালোবাসার মলম 

#খদিজাবেগম


এই হৃদয়ের ভালোবাসা 

ওই পাহাড়ি ঝর্নার মতো, 

চঞ্চল হয়ে তোমার পানেই 

ছুটে চলে অবিরত।।


প্রথম প্রেমের অনুভূতি 

তাই বুঝি গো এত মায়া, 

মেঘ হয়ে যায় আমার এ মন 

তোমায় দিতে শীতল ছায়া।

রঙিন রঙিন স্বপ্ন দেখি 

তোমায় নিয়ে কতশত।।


পিপাসিত হৃদয় আমার 

শুকিয়ে যায় প্রেম পিপাসায়, 

চাতক পাখি হয়ে থাকি 

শুধু তোমায় পাবার আশায়।।


কাছে এসে ভালোবেসে 

দাও ডুবিয়ে সাহারা বুক,

মায়াবী ঐ হাতের ছোঁয়ায় 

বুকে সুখের জোয়ার উঠুক।

ভালবাসার মলম মেঘে 

দূর করে দাও মনের ক্ষত।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ