আমার হৃদয় জুড়ে

 আমার হৃদয় জুড়ে 

খাদিজা বেগম 


খুব যতনে তোমায় আমি

রেখেছিলাম আমার হৃদয় জুড়ে,

ভালবাসার নাটক করে 

আমায় তুমি ফেলে দিলে ছুড়ে।।


যেমন করে টিস্যু ফালায় 

নিজের কর্ম হাসিল হওয়ার পরে,

তেমনি আমায় নির্মমতায় 

ফেলে দিলে টিস্যুর মত ধরে।

আমার সাথে চিট করেছ 

তবু তোমার জন্য হৃদয় পুড়ে।।


আমার মনের স্মৃতি হয়ে 

তুমি আজও আমার সঙ্গে আছো,

দিবানিশি কল্পনাতে 

আজও তুমি চোখে চোখে ভাসো।।


খুব যতনে ভালোবেসে 

তোমায় আমি মন দিয়েছি বলে,

সেই মন আমার ভেঙ্গে ছুড়ে 

ডুবাই দিলে দুই নয়নের জলে।

আমি এলাম তোমার কাছে 

তুমি গেলে আমার থেকে দূরে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ