ওহে সুখ
ওহে সুখ
খাদিজা বেগম
ওহে সুখ, তোমার কথা শুনলাম শুধু
এই জীবনে চোখে দেখলাম না,
ওহে সুখ, বলো কোন সে অপরাধে
আমায় তুমি দেখা দিলা না।।
তোমায় দেখার জন্য আমার
এই বুকেতে জেগেছে খুব স্বাদ,
তাইতো তোমার অপেক্ষাতে
আমি বসে থাকি দিবা রাত।
ওহে সুখ, কোন ভুলেতে পর করেছ
আমায় আপন করে নিলা না।।
গহিন দুঃখের পরেই নাকি
এই জীবনে আসে অনেক সুখ,
দুঃখ রাখার জায়গা নাই আর
দুই নয়নে উপচে পড়ে দুঃখ।।
সুখ তোমাকে পাবার আশায়
এই জীবনের বেলা ডুবে যায়,
স্বপ্নে আসো স্বপ্নে হারাও
বাস্তবেতে কেহো নাহি পায়।
ওহে সুখ, বলো তুমি পৃথিবীতে
কভু ছিলা নাকি ছিলা না??
Comments
Post a Comment