নোংরা আবেগ

 নোংরা আবেগ 

খাদিজা বেগম 


বিয়ে করে দায়িত্ব নিয়ে 

স্ত্রী কেই করো অবহেলা, 

সন্তানদের জন্ম দিয়ে 

পরকীয়ায় ব্যস্ত সারা বেলা।। 


বলো তুমি কেমন বাবা 

কেমন স্বামীর দায়িত্ব পালন করো?

 বিশ্বাসঘাতক প্রতারক লোক 

না হলে কি প্রেমিকার হাত ধরো।

নিজের স্ত্রী সন্তান নিয়ে 

তুমি খেলছো এ কোন নোংরা খেলা।।


নিরপরাধ স্ত্রী সন্তান 

কাঁদবে যখন তোমার পাপের ফলে,

তোমার জীবন ছারখার হবে 

তোমার নোংরা আবেগ যাবে জ্বলে।।


কাউকে দুঃখ দিয়ে কভু 

কেউ পারেনা সুখে বেঁচে থাকতে, 

গোপন বলে নাইরে কিছু 

কেউ পারেনা নিজের কর্ম ঢাকতে।

 দায়িত্ববান মানুষ হয়ে 

ফেলে এসো পরকীয়ার মেলা।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো