আমি আশ্রয় চাই
আমি আশ্রয় চাই
খাদিজা বেগম
টাকা চাইনা পয়সা চাইনা
আমি চাই না বাড়ি গাড়ি,
রোগ,শোক, দুঃখ কষ্ট থেকে
আমি আশ্রয় চাই তোমারি।।
হিরা চাইনা পান্না চাইনা
আমি চাইনা সোনার খনি,
মূর্খ চিন্তা ধ্বংস করে
আমাকে জ্ঞান দাও হে জ্ঞানী।
তুমি আমার সৃষ্টিকর্তা
আমি সৃষ্টি যে তোমারি।।
জায়গা চাইনা জমি চাইনা
আমি চাইনা মুক্তার মালা,
দয়া করে দাও নিভিয়ে
এই অন্তরের সকল জ্বালা।।
এই পৃথিবী চাইনা আমি
চাই যে তোমার ভালবাসা,
ভালবেসে মিটিয়ে দাও
আমার ছোট মনের আশা।
তুমি আমার ক্ষমার সাগর
আমি ক্ষমা চাই তোমারি।।
Comments
Post a Comment