দূর্নীতির পা চাটছে
#দুর্নীতির_পা_চাটছে খাদিজা বেগম স্বার্থের মুখে অন্ধ হয়ে ওরা ধ্বংসের পথে পথে হাঁটছে, একটুখানি লাভের আশায় শুয়ে পড়ে দুর্নীতির পা চাটছে। নিজের মাথা বিক্রি করে ওরা খোঁজে মাথা গোজার আশ্রয়, ওদের চিন্তা চেতনাতে ধীরে ধীরে পাপ পেয়েছে প্রশ্রয়। কারো কারো মাথা আছে তার ভিতরে কিচ্ছু পাওয়া যায় না, স্বার্থ বোঝে অর্থ বোঝে ওরা সত্য ন্যায় কে বুঝতে চায় না। পৃথিবীতে এত মানুষ খুঁজলে আমি মানুষ পাই না খুঁজে, সততাকে হারিয়ে কে কি পেয়েছে তা আসে না বুঝে। সেই তো তুমি মরে যাবে মরবে না তো কর্মফলের মালা, তোমার সাথে কেউ রবে না ভোগ করতে এই কর্মফলের জ্বালা। সময় থাকতে হুশে ফেরো ফিরে এসো সত্য ন্যায়ের পথে, ন্যায়ের সাথে মত মিলিয়ে তুমি মিশে থাকো ন্যায় এর মতে। ন্যায় তোমাকে রক্ষা করবে অন্যায় তোমায় করে দেবে ধ্বংস, তুমি শ্রেষ্ঠ তুমি সুন্দর তুমি হয়ে থাকবে সত্য ন্যায় এর অংশ। #everyonefollowershighlights2025