মনের মত এক মন
মনের মত এক মন
খাদিজা বেগম
আমার মনের মত এক মন
খুঁজে খুঁজে চলে গেল জীবন,
অবশেষে খুজে পেলাম
সে মন খুঁজে না পাবার সে কারণ।।
ভিন্ন কায়ার ভিন্ন মানুষ
তাই মানুষের ভিন্ন ভিন্ন হয় মন,
তাইতো কেহ ভালবাসে
কেহ কেহ করে আবার শোষণ।
মিল অমিলের এই খেলাতে
কাছে থেকেও দূরে থাকে স্বজন।।
মাঝে মাঝে এই মনে হয়
মনের সাথে মন মিলেছে বুঝি,
ক্ষণিক পরে অমিল আবার
তখন মনের মতন সে মন খুঁজি।।
একি ভাবে রয়না তো মন
পরিবর্তন হয় আকাশের মতন,
কখনো মেঘ কখনো রোদ
কভু ঝরে জোছনা কভু স্রাবণ।
বিচিত্র এই মানব জীবন
বোঝা যায় না কে পর আর কে আপন।।
Comments
Post a Comment