চৈতন্য প্রবাহি কবিতা

 চৈতন্য প্রবাহি কবিতা 

খাদিজা বেগম 


তোমার জন্য কবিতা লিখেছি 

অনেক শব্দ খুঁজে নিয়ে গেঁথে গেঁথে, 

শব্দের সাথে সুখ ঝংকার 

আমি তা শুনেছি দুটি কান পেতে পেতে।।


ভাবের দোলায় দুলে দুলে তাতে 

ছন্দ মাত্রা মাখিয়ে দিলাম হাতে,

সৃষ্টি করেছি এমনি কবিতা

তোমার হৃদয় মুখরিত হয় যাতে।

যেমন করে ঐ পূর্ণিমা চাঁদ 

জোছনা ছড়িয়ে যায় চলে যেতে যেতে।।


পুষ্প যেমন বাতাসে বাতাসে 

 ঘ্রাণ ছড়িয়ে অবশেষে ঝরে পড়ে,

তেমনি চৈতন্য প্রবাহী কবিতা 

মানুষেরে যায় খুব সচেতন করে।।


মানুষের তরে পৃথিবীতে এলো 

কত যে ধর্ম কত শত নবী, কবি,

তবু কিছু কিছু মানুষ অন্ধ 

ওদের ভিতরে জাগে না সত্য রবি।।

বিবেক বুদ্ধি হীনা কিছু লোক 

নিজেকে বিপদে ফেলে নিজে থাকে মেতে।।


রসে রসে ভরা উপমাতে সেরা 

অলংকৃত শব্দে শব্দে জাদু,

কবিতার প্রেমে পাগল নবিন 

কিশোর কিশোরী প্রবীণ দাদা দাদু।।


এই কবিতার রূপকে রূপকে 

মানবতাবোধ, সাবধান, প্রতিরোধ,

জনে জনে শুধু ভালোবাসা বাসি 

আর নয় কোন অন্যায় প্রতিশোধ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো