মন সিন্দুকে
মন সিন্দুকে
খাদিজা বেগম
আমি এখন শিখে গেছি
শুধু একা একা থাকা,
আমি আরো শিখে গেছি
মনের ক্ষত ঢেকে রাখা।।
এখন আমার মনের ক্ষতে
পারবেনা কেউ লবণ দিতে,
মন বেহাইয়া হবে না আর
কাউকে আপন করে নিতে।
কারো আশার আশায় থেকে
করবে না আর এই বুক খাঁখাঁ।।
এখন থেকে আমি আমায়
যত্ন করে বাসবো ভালো,
অন্ধকারের প্রদীপ হয়ে
আমি নিজেই জ্বালবো আলো।।
জীবনের পথ পাড়ি দেবো
বাদা বিঘ্ন যতই থাকুক,
পিছে ফিরে তাকাবো না
যে যতই আমায় ডাকুক।
প্রকাশ করে যাব সবি
মন সিন্দুকে যা যা রাখা।।
Comments
Post a Comment