ভালো নেই
ভাল নেই
খাদিজা বেগম
ভালো নেই- একথাটি বলব কাকে
বলার মত কেউ নেই আমার,
বুকের ভিতর অনেক কথা
গুমরে গুমরে করে চিৎকার।।
জানি- অংক কষে হয় না জীবন
কি হারালাম আর কি পেলাম,
জমা কথার যাতা কলে
শুধু পৃষ্ঠ হয়ে গেলাম।
টেনে হিজড়ে চলছে জীবন
প্রাণ ছাড়া- কিছুই তো নাই হারাবার।।
যেমন করে কুঁড়ে কুঁড়ে
ঘুণ পোকাতে কাঠ খেয়ে যায়,
তেমন আমার এই কলিজা
খেয়ে নিলো ব্যথায় ব্যথায়।।
ব্যাথিত এই দীর্ঘশ্বাসে
নাকে আসে কষ্টের গন্ধ,
এলোমেলো এই জীবনের
নেই তাল সুর নেই কোন ছন্দ।
কষ্টের ভিতর চলছে জীবন
কেউ নেই- সুখের দিকে ফের ফেরাবার।।
Comments
Post a Comment