ভালোবাসার চাষ

 ভালবাসার চাষ 

খাদিজা বেগম 


আমায় আমি তোমার নামে 

ভালোবেসে লিখে দিলাম আজ, 

তুমি আমায় ভালোবেসে 

খুব যতনে রেখো বার মাস।।


আমি শুধু তোমার বুকে 

থাকার জন্য ছাড়লাম বাবা-মা,

বুকের ভিতর রেখো আমায় 

কোনদিনও ভুলে যেও না।

তোমায় পেয়ে প্রাণ পেয়েছি 

তোমায় ছাড়া হয়ে যাবো লাশ।।


তোমার উষ্ণ ভালবাসায় 

স্বর্গ থেকে নেমে এলো সুখ,

সেই সুখেতে ধুয়ে গেল 

মুছে গেল এই জীবনের দুখ।।


বাকি জীবন একি সাথে 

সাথী হয়ে থেকো দিবা রাত,

হাজারো ঝড় তুফান এলেও 

তুমি ছেড়ে দিয়ো না এই হাত।

আমরা দুজন সারা জীবন 

করে যাব ভালবাসার চাষ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো