ভল আছি

 ভাল আছি 

খাদিজা বেগম 


অভিযোগ নাই অনুযোগ নাই 

যা পেয়েছি তাতেই ভালো আছি,

এই জীবনে থাকে যদি 

থাক না হাসি কান্না পাশাপাশি।।


অভিযোগের ডালা নিয়ে 

মনের ভুলে যদি আমি কাঁদি, 

নিজো গুনে ক্ষমা করে 

ভালবাসার সুতায় রেখো বাঁধি।

তোমার থেকে পেয়েছি যা

তার সবি তো আমি ভালোবাসি।।


তোমায় পেয়ে হাসি আমি 

তোমায় পেতে কেঁদে ভাসাই নয়ন,

তুমি আমার সুখের খোরাক 

আপন থেকে  আরো বেশি আপন।।


এলোমেলো বললে আমি 

ভালবেসে শাসন করে দিও, 

অন্যায় পথে চললে আমি 

ভালবেসে ন্যায়ের পথে নিও।

তোমার আছি তোমার রবো

আমি শুধু তোমার আশায় বাঁচি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো