একটা পান

 একটা পান

খাদিজা বেগম 


একটা পান বানিয়ে দিও 

প্রিয় দুইটা সুপারি দিয়া,

পান খাবার জন্য আজ 

লাগে পাগল পাগল হিয়া।।


মধুর চেয়েও মিষ্টি লাগে 

তোমার হাতে বানানো পান,

যত খেয়েছি তত চেয়েছি 

শত খেয়েও ভরে না প্রাণ।

কি দিয়ে পান বানাও তুমি 

একবার বলো বলো না প্রিয়া।।


তোমার পানে এতটা রস 

কোথায় থেকে আসে আসে রে, 

সেই রসেতে রসিক মন 

ডুবে আবার ভাসে বাসেরে।।


পানের লাল রঙ্গে ঠোঁট 

ফুলের মত ফুটে ওঠেরে,

ভালোবাসার ঘ্রাণ ছড়িয়ে 

প্রেমিক মন আসে ছুটেরে।

জাদু করেছো পানের সাথে 

তাই তো আমি গেছি ফাঁসিয়া।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো