দয়াল আল্লাহ
দয়াল আল্লাহ
খাদিজা বেগম
দয়াল আল্লাহ দয়া করো
দয়া ভিক্ষা চাই তোমারি কাছে,
তুমি ছাড়া আমার কেউ নাই
আমি ছাড়া তোমার অনেক আছে।।
হৃদয় ভরে প্রশান্তি দাও
সুস্থতায় দাও ভরে আমার কায়া,
দয়া করো ক্ষমা করো
তুমি করো আমার প্রতি মায়া।
তুমি আমার আবদার আহ্লাদ
আমার জীবন তোমার দয়ায় বাঁচে।।
কি লিখেছ পড়ে দেখো
আমার ভাগ্য লেখার দায়িত্ব নিয়ে,
সুখের কালি কোথায় রেখে
ভাগ্য লিখলে দুঃখের কালি দিয়ে।।
এই কালিতে এত কষ্ট
এত জ্বালা যন্ত্রনা আর সয় না,
কেঁদে কেঁদে লুটাই ধুলায়
তবু কেন একটু দয়া হয় না।
পথের মাঝে পথ হারাবো
না থাকিলে তুমি আমার পাশে।।
Comments
Post a Comment