ভাবের নৌকা ⛵
ভাবের নৌকা
খাদিজা বেগম
ভাবের নৌকা দাও ভাসিয়ে
ভাবনার বৈঠা নিয়ে হাতে,
ছালাক ছালাক চলুক নৌকা
তুমি থাকো আমার সাথে।।
যেমন পাখির সাথে পাখি
আঁখির সাথে থাকে আঁখি,
তেমন করে সাথে থেকো
ওগো আমার প্রাণের পাখি।
এই মনেতে মন মিশিয়ে
মিশে থাকো দিনে রাতে।।
যেমন করে রাতের ভিতর
দিন লুকিয়ে রয় গোপনে,
তেমনি করে এই আমাকে
তুমি রাখো তোমার মনে।।
তুমি আমি দুজন মিলে
ভাবের নৌকায় উঠে দুলবো,
এই পৃথিবীর সব যাতনা
আমরা দুলে দুলে ভুলবো।
কাল হারাবে কালের স্রোতে
চেয়ে রবো আঁখি পাতে।।
Comments
Post a Comment