গ্ৰিল ধরে
গ্ৰিল ধরে
খাদিজা বেগম
জানালাটার গ্ৰিল ধরে
দূর আকাশটা দেখি চেয়ে চেয়ে,
দুঃখগুলো অশ্রু হয়ে
খুব নিরবে পড়ে বেয়ে বেয়ে।।
কত কান্না কেঁদেছে চোখ
শেষ হলো না তবু চোখের পানি,
মাঝে মাঝে ঝাপসা দেখি
হয়তো চোখে পড়ে গেছে ছানি।
ক্ষুধা টাকে অসুখ ভেবে
বেঁচে আছি ঔষধ খেয়ে খেয়ে।।
ওই আকাশে কখনো মেঘ
কখনো বা বৃষ্টি ঝরে পড়ে,
মাঝে মাঝে ঐ আকাশটা
সাদা মেঘে মেঘে থাকে ভরে।।
কেন আমার বন্দি জীবন
বন্দী হয়ে দিবানিশি কাঁদে,
কে আমাকে বন্দি কারলো
দুঃখ নামের অদৃশ্য এক ফাঁদে।
আমার জীবন একি রকম
সদা কাঁদে বেঁচে থাকার ভয়ে।।
Comments
Post a Comment