খোলা প্রেমের খিল

 খোলা প্রেমের খিল 

খাদিজা বেগম 


কায়া চাইলে কায়া দেব 

মন চাইলেও দেবো আমার মন, 

সকল কিছু তোমায় দিতে 

আমি তৈরি আছি সারাক্ষণ।।


শুধু একবার চেয়ে দেখো 

আমি তোমায় দিয়ে দেবো সব, 

তোমায় কত ভালোবাসি

সে কথাটা জানে শুধু রব।

তোমায় ছাড়া প্রাণ বাঁচে না 

তাইতো তোমায় আমার প্রয়োজন।।


পূর্ণিমা চাঁদ সারাটা রাত 

যেমন থাকে দূর আকাশের গায়, 

তেমনি করে সারা জীবন 

তোমার বুকে থাকতে মনে চায়।


একটুখানি চাইলে তুমি 

কানায় কানায় ভরে দেবো দিল,

ভালোবেসে এসো বন্ধু 

তোমার জন্য খোলা প্রেমের খিল।

তোমায় পেলে আপন করে 

আমি করবো প্রেমের আলাপন।।




Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো