আমার গ্ৰাম

 আমার গ্ৰাম

খাদিজা বেগম 


ছোট্ট একটা গ্রাম আমার 

সবুজ শ্যামল মায়া দিয়ে ঘেরা,

নানান ফসলে ভরে থাকে মাঠ 

আমার গ্রাম সব গ্ৰামের সেরা।।


শীতের সকালে আমন ধানের 

পাতায় জড়ানো শিশিরের ফোঁটা, 

খুব ভোরবেলা স্কুলে যেতে 

শিশির ঝরাতে হাতে লাঠিসোটা।

আইলে আইলে হেটে চলে যেতে 

ধানের ক্ষেতের মাঝ দিয়ে চেরা।।


সূর্যের হাসি দেখে দেখে ধান 

সুভাস ছড়িয়ে হেসে হেসে ওঠে,

ধানের শীষের চারিপাশে যেন 

শিশির বিন্দু মুক্তার মত ফোটে।।


আমার গ্রামে নাই চোর, ডাকাত 

এখানে সকলে সকলের আত্মীয়,

সুখে দুখে সবে মিলেমিশে থাকি

তাইতো আমার গ্রাম এতটা প্রিয়।

জনে জনে আছে প্রতিটা মনে 

দৃঢ় প্রত্যয় নৈতিকতার বেড়া।।




Comments