হেমন্ত ভোর

 হেমন্ত ভোর 

খাদিজা বেগম 


বন্ধু, হেমন্ত ভোর দেখতে এসো না

শিশির ভেজা আমন ধানের ক্ষেতে,

সোনালী ধানের ডগায় ডগায় 

রোদের আলোতে শিশির উঠেছে মেতে।।


বিন্দু বিন্দু শিশিরের কণা 

হীরার মতন জ্বলজ্বল করে জ্বলে,

এই প্রকৃতির মনোরম রূপ

বন্ধু তোমায় বোঝানো যাবে না বলে।

তুমি চলে এসো হৃদয় ভরানো

শীতল বাতাস স্বর্গের সুখ পেতে।।


সুজলা সুফলা শস্য শ্যামলা 

এইতো আমার সোনার বাংলাদেশ,

কানায় কানায় আনন্দ হাসি 

এখানে নাই কোন প্রশান্তির শেষ।।


বিষন্নতায় জড়ানো হৃদয় 

এক নিমিষেই ফুলের মতন হাসে,

এই প্রকৃতির স্নিগ্ধ খেলা 

একবার দেখলে বারবার চোখে ভাসে। 

এখানে বাতাসে ফুলের সৌরভ

একবার এলে তুমি চাইবে না যেতে।।

Comments