ভালোবাসার বাঁধ
ভালোবাসার বাঁধ
খাদিজা বেগম
তোমায় দেখে জাগল জোয়ার
ভাঙলো আমার ভালোবাসার বাঁধ,
তোমার রূপে জোছনা ঝরে
লাজে লুকায় ঐ পূর্ণিমার চাঁদ।।
তোমাকে না ভালোবেসে
মন এড়িয়ে যেতে পারে না,
তোমার ঐ রুপ লাভার মত
লেগে আছে আমায় ছাড়ে না।
মন তোমাকে ভেবে ভেবে
জেগে থাকে রাতের পরে রাত।।
জানিনা কি জাদু জানো
দিবানিশি টানো আমার মন,
এখন আমি আমায় ভুলে
তোমায় নিয়ে ভাবি সারাক্ষণ।।
কোন মায়াতে মন জড়ালে
বাঁধলে আমার দেহ রেখে প্রাণ,
হাওয়ায় হাওয়ায় ভেসে আসে
ফুলের মত তোমার চুলের ঘ্রাণ।
তোমায় ভাল বেসে আমার
এক জনমে মিটিবেনা স্বাদ।
Comments
Post a Comment