আমার বর
আমার বর
খাদিজা বেগম
বাড়ির পাশে বাড়ি থাকে
ঘরের পাশে ঘর,
তেমনি তুমি পাশে থাকো
হয়ে আমার বর।।
নদীর বুকে পানি থাকে
পানির বুকে মাছ,
তেমনি তুমি বুকে থাকো
প্রতি বারো মাস।
আপন করে রেখো আমায়
করো না যে পর।।
তোমায় দেখে এই বুকেতে
উঠল প্রেমের ঝড়,
সেই ঝড়েতে জাগলো আমার
সব হারাবার ডর।।
সব হারালেও নেই তো ক্ষতি
তোমায় যদি পাই,
দুহাত পেতে মোনাজাতে
নিত্য তোমায় চাই।
চোখের পাতায় ভাসো তুমি
যেমন ভাসে সর।।
Comments
Post a Comment