সারে তিন হাত মাটি

সারে তিন হাত মাটি 

খাদিজা বেগম 


সাড়ে তিন হাত মাটি ছাড়া 

পাপি হৃদয় ভরবে নারে ভরবে না,

পাপের মাঝে সুখ খুঁজিবে

পাপ থেকে সে সরবে না রে সরবে না।।


পবিত্রময় হালাল খাবার 

পাপির মুখে কভু ভালো লাগবে না,

সৎচরিত্র লোকের জন্য

পাপীর মনে কোনো মায়া জাগবে না।

মহাপাপি নিজের ত্রুটি 

শুধরে নিয়ে নিজেকে সে গড়বে না।।


পাপী লোকের কাজেকর্মে 

সমাজে লোক পাপে শুধু যন্ত্রনা, 

পাপিলোকে না শুধরিয়ে 

নিজেকে দেয় মিথ্যা সুখের শান্তনা।।


মানুষ যারা তারা সদায় 

নিজে থেকে পাক পবিত্র থাকিবে,

পাপী মানুষ নিজে মনে 

নিজের হাতে অপবিত্র মাখিবে।

তার মনেতে সৃষ্টিকর্তার 

আদেশ নিষেধ কিছুই মনে পড়বে না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো