আত্মবিশ্বাস
আত্মবিশ্বাস
খাদিজা বেগম
যারা বিশ্বাস করে তারা
হয় তো জিতে না হয় হারে,
তবুও তো চেষ্টা করে
জেতার জন্য বারে বারে।।
যদি থাকে আত্মবিশ্বাস
তোমার আত্মা উঠবে জেগে,
চারিদিকে জ্বালবে আলো
জ্বলন্ত ঐ সূর্যের বেগে।
একটু কষ্ট হলেও তো
বিশ্বস্ত জন জিততে পারে।।
যার সন্দেহ ভরা দেহ
সে অদৃশ্য কষ্টে ভোগে,
সবকিছুতে তার সন্দেহ
কষ্ট পায় সে বিনা শোকে।।
আত্মবিশ্বাস পুষে রেখো
পরিশ্রম আর স্বপ্ন মেখে,
স্বপ্নের পথে হেটে চলো
একাগ্রতা বজায় রেখে।
সেই তো সূর্য হয়ে উঠে
আলো ছড়ায় অন্ধকারে।।
Comments
Post a Comment