অজুহাত
অজুহাত
খাদিজা বেগম
তুমি কথা দিয়েছিলে
শেষ মুহুরতেও ধরে থাকবে আমার হাত,
তবু কেন চলে গেলে
বলেগেলে না কি ছিল অপরাধ।।
উজার করে সব দিয়েছি
নিজের বলে আমি কিছু রাখি নাই,
তোমায় ছাড়া আজ মনে হয়
মরনের আর বেশি সময় বাকি নাই।
আকাশ কাঁদে বৃষ্টি হয়ে
শুনে আমার হৃদয় ভাঙ্গা আর্তনাদ।।
আমার দুঃখ কষ্ট দেখে
বৃক্ষ কাঁদে পাতাগুলো ঝরে যায়,
কারে বলবো ব্যাথার কথা
ব্যথায় ব্যথায় ঘা হয়েছে কলিজায়।।
এত ভালোবাসলাম যারে
তবুও সে আপন হয়ে থাকলো না,
একটুখানি ভালোবেসে
আমারে সে তার বুকেতে রাখলো না।
আমার এ হাত ছেড়ে দিয়ে
চলে গেছে ধরে নানান অজুহাত।।
Comments
Post a Comment