ভুল মানুষের সাথে
ভুল মানুষের সাথে
খাদিজা বেগম
জীবন গেল ভুলে ভুলে
ভুল মানুষের সাথে পিরিত করে,
প্রেম পিপাসায় পাগল হয়ে
সঠিক মানুষ মরে ঘরে ঘরে।।
প্রেম না দিয়ে আমি আমার
দুয়ার থেকে প্রেম ভিখারি তাড়াই,
এই আমিও প্রেম চেয়ে
আবার অন্যের দুয়ারে হাত বাড়াই।
ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণায়
কাতর হয়ে তাই তো হৃদয় মরে।।
ভালোবাসা পাবার জন্য
দিবানিশি সবাই ধরে বায়না,
একটুখানি ভালোবাসা
স্বার্থ ছাড়া কেহ দিতে চায় না।।
ভালোবাসা নিয়ে ব্যবসা
ধুম চলেছে পিরিত নামের হাটে,
তাই তো এখন প্রেম বিহনে
খুব নীরবে মানব হৃদয় ফাটে।
ভালোবেসে যার হাত ধরি
সেই তো আমার হাত ছেড়ে যায় সরে।।
Comments
Post a Comment