ভালবাসার উপবাসে
ভালবাসার উপবাসে
খাদিজা বেগম
এই মন থেকে ভালোবেসে
সেদে সেদে এসেছিলাম,
তাই তো তুমি মন বোঝনি
কেঁদে কেঁদে ফিরে গেলাম।।
তুমি ছিলে আমার কাছে
আমার আত্মার সমতুল্য,
তবুও - তোমার কাছে পাইনি আমার
সাদা প্রেমের আধা মূল্য।
একা একা ভালবেসে
আমি একাই দুঃখ পেলাম।।
যদি আমায় ভালোবেসে
তুমি রেখে দিতে বেঁধে,
ভালোবাসার উপবাসে
দিন যেত না কেঁদে কেঁদে।।
আজও তোমায় পেতে এই মন
মাঝে মাঝে ওঠে মেতে,
মন তোমাকে আজও খোঁজে
চলতি পথে যেতে যেতে।
তোমায় আমি না পেয়েও
আমি যেন সব হারালাম।।
Comments
Post a Comment