নীতা আম্বানি

 নীতা আম্বানি 

খাদিজা বেগম 


তুমি নীতা আম্বানি নও

নীতাও নয় তোমার মত,

৫০ কোটি টাকার নেকলেস

গলায় পড়ে থাকুক যত।।


অন্যেরে দেয়া এই নেকলেসের 

চেয়ে ভালো শূন্য গলা, 

অন্যের ধনে গোলা ভরার

চেয়ে ভালো শূন্য তলা।

শূন্যতায়ী পূর্ণতা পায় 

শূন্যতায়ী ঘুচায় ক্ষত।।


নিজের পায়ে হেঁটে চলার 

সুখ নাই কোন যানবাহনে,

নিজের চোখে দেখার মত 

সুখ নাই এই ভুবনে।।


অন্যের পায়ে না চালে আর

আপন পায়ে চলতে শেখো, 

অন্যের চোখে না দেখে আর

আপন চোখে দেখতে শেখো।

আপন সম্পদ উত্তোলনে 

ব্যস্ত থাকো অবিরত।।

Comments