তৃষ্ণায় মরি

 তৃষ্ণায় মরি 

খাদিজা বেগম 


মধ্যখানে খ্যাপা সাগর 

আমরা দুই জন তৃষ্ণায় মরি দুই পাড়ে,

কেন তারে পাওয়া যায় না

মনে প্রানে ভালোবেসে চাই যারে।।


কোথায় আছো পারের মাঝি 

পার করে দাও বন্ধুর কাছে যেতে চাই, 

এই হৃদয়ে আকুলতা 

বোঝার মতো কোথাও কি কেহ নাই।

জলের ওপর জল উঠেছে 

কানায় কানায় ভরে গেছে জোয়ারে।।


ভালোবাসার নিম্নচাপে 

ঝড় উঠেছে আমার মনের ভেতরে, 

অস্থির এ মন স্বস্তি পেতে 

লুকাতে চায় আমার বন্ধুর আদরে।।


সামনে আমার উত্তাল সাগর

উপর থেকে বৃষ্টি নামে অঝরে,

চারিদিকে এত পানি 

তবু তৃষ্ণা বেড়েই চলছে সজোরে।

প্রেমের তৃষ্ণায় কাতর হয়ে 

 জীবন চলে যায় মরনের দুয়ারে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো