পুড়ে গেল মন

 পুড়ে গেল মন 

খাদিজা বেগম 


আজো তোরে পারলাম নারে 

ভালবাসি এ কথাটি বলতে,

আদর করে পারলাম নারে 

তোর আঙ্গুলের আঙ্গুল রেখে চলতে।।


তোরে বলবো বলে আমি 

কত কথা ভেবে রাখি রাতে, 

নির্বাক মুখে চেয়ে থাকি 

আমার দেখা হলে তোরি সাথে।

তোর ওই রূপে জ্বলে পুড়ে 

ইচ্ছে করে মোমের মত গলতে।।


যেমন করে আলি টানে 

ফুল বাগানের ফোঁটা ফুলের ঘ্রাণে,

তেমনি করে তোর প্রেমেতে 

টান লাগে খুব আমার মনে প্রাণে।।


হাতের ওপর হাত রাখিয়া 

প্রেমের কথা বলার ইচ্ছা জাগে,

সহজ কথা বলতে কেন 

আমার কাছে এত কঠিন লাগে। 

এই না বলা ভালোবাসায় 

পুড়ে গেল মন জ্বলতে জ্বলতে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো