তোমার নায়ের মাঝি
তোমার নায়ের মাঝি
খাদিজা বেগম
তুমি আমায় বানাই বানানি
বন্ধু তোমার নায়ের মাঝি,
তোমার সাথে নাও ভাসাতে
মনে প্রাণে আমি রাজি।।
তোমায় নিয়া কূল ছাড়িয়া
যাবো অকুল নদীর মাঝে,
পাল উড়িয়ে ঘুরবো আমি
প্রেম যমুনার ভাঁজে ভাঁজে।
মাঝ নদীতে নাও ডুবাবো
আমি নইতো এমন পাজি।।
আমি ভাসলে নাও ও ভাসবে
ডুবে যেতে দেবনা নাও,
ধীরে ধীরে ফেলব বৈঠা
না বলো না আমাকে তাও।।
নায়ে যতই উঠবে পানি
হেউতি দিয়ে সেচে রাখবো,
নাও পড়িলে ঝড় তুফানে
আমি নায়ের সাথেই থাকবো।
প্রয়োজনে নাও বাঁচাতে
ধরবো আমার জীবন বাজি।।
Comments
Post a Comment