অনুভূতিহীন
অনুভূতিহী
খাদিজা বেগম
আমি যদি তোমার আগেই মারা যাই
তবে তো আলহামদুলিল্লাহ। প্রিয়,
আর যদি তুমিই আমার আগে মারা -যাও
তবে তুমি আমাকে ক্ষমা করে দিও।
কারণ আমি -তোমার মরনের খবরটা শুনেও
একফোঁটা কষ্ট পেতেও পারবো না।
আমি তোমার লাশ দেখেও বুকফাটা
কান্নায় ভেঙে পড়তে পারবো না।
কারণ তুমি -আমাকে এত বেশি কষ্ট দিয়েছো যে,
তাতেই কষ্টের সকল অনুভূতি - মরে গেছে।
তুমি আমাকে এত বেশি কাঁদিয়েছো যে,
তাতেই নয়নের পানি কান্না হয়ে - ঝরে গেছে।
এখন আমি - তো অনুভূতিহীন একটা জীবন্ত -লাশ,
আমার মাঝে আর কিছুই করো না তালাশ।
সাত মাত্রা করে লেখার চেষ্টা করেছি।
Comments
Post a Comment