তোমার চুড়ি করবো
তোমায় চুড়ি করবো
খাদিজা বেগম
তোমায় চুরি করবো বলে
আমি তোমার পিছু পিছু ঘুরি,
আমি যদি চুরি করি
তুমি হবে কি গো হবে চুরি।।
তোমাকে খুব ভালো লাগে
তাই তো তোমার কাছে ছুটে আসি,
তোমায় ভালোবাসি বলেই
ইচ্ছে করেই হাটি পাশাপাশি।
তুমি সুন্দর তুমি শুভ্র
আমার চোখে তোমার নেই তো জুড়ি।।
বাতাসে কান পেতে থাকি
শুনব বলে তোমার মিষ্টি কথা,
নয়ন ভরে দেখবো বলে
আমি খুলে রাখি চোখের পাতা।।
প্রিয় আমার কও কথা কও
আমি শুধু অধীর হয়ে শুনবো,
তোমার মনের বৃক্ষ ডালে
ভালোবাসার একটা বাসা বুনবো।
বুঝেও কেন বোঝনা গো
আমি তোমার ভালোবাসায় পুড়ি।।
Comments
Post a Comment