একটুখানি
একটুখানি
খাদিজা বেগম
একটুখানি ভালোবেসে
ঠাই করে দাও তোমার বুকের ভিতরে,
অনেক ভাল বাসবো তোমায়
আপন করে রাখবো আমার অন্তরে।।
একটুখানি হাসি দিয়ে
পিপাসিত হৃদয়টা দাও ভিজিয়ে,
সারা জীবন রাখবো তোমায়
ভালবাসার মধুর জলে ডুবিয়ে।
একটুখানি দিলে আদর
তোমায় রাখবো খুব আদরে আদরে।।
একটুখানি আসলে কাছে
আমি তোমার কাছেই থাকবো আজীবন,
তোমায় ছাড়া মিথ্যে লাগে
আকাশ মাটির তৈরি সুন্দর এই ভুবন।।
একটুখানি ছুঁয়ে দিলে
সারা জীবন থাকবো তোমায় জড়িয়ে,
একটুখানি প্রেম যদি দাও
প্রেমের রঙে দেব তোমায় ভরিয়ে।
খুব যতনে রাখবো তোমায়
আদর করে ভালবাসার চাদরে।।
Comments
Post a Comment