সময় এসে গেছে

 সময় এসে গেছে 

খাদিজা বেগম 


এখন সময় এসে গেছে 

সম্মান দিয়ে সম্মান নেবার, 

উঁচু তলায় আছো বলে 

বড় কিছু নেই তো ভাবার।।


আমরা হলাম কৃষক, শ্রমিক 

ঘাম ঝরিয়ে গড়ি এই দেশ,

এত কষ্ট করি বলেই 

তোমরা সবাই আছো তো বেশ। 

পাওনা সম্মান না দিলে কেউ 

তার জীবনটা হবে সাবাড়।।


নিচু তলার মানুষ বলে 

আর কত কাল চোখ রাঙাবে,

তোমরা কবে মানুষ হয়ে 

বিবেক বুদ্ধির ঘুম ভাঙ্গাবে।।


আমরা কাজে লেগে পড়ি 

সূর্য ওঠার আগে পুবে,

আমরা যদি ঝাড়ু না দেই 

তোমরা যাবে ময়লায় ডুবে।

উঁচু নিচু সব ভেদাভেদ 

ভুলে সম্মান করো এবার।।


আমরা সকল কৃষক, শ্রমিক 

সকল দায়িত্ব ছেড়ে দিলে, 

তোমাদেরকে ক্ষুধা আর ভয়

দিবানিশি খাবে গিলে।

কৃষক শ্রমিক দেশের জন্য 

প্রাণ বিলিয়ে দেয় বারে বার।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো