শিখে গেছি

 শিখে গেছি 

খাদিজা বেগম 


শিখে গেছি শিখে গেছি 

খুব যতনে ভালবাসতে আমারে,

ভালোবাসা পাবার আশায় 

আর যাব না আমি কারো দুয়ারে।।


কারো প্রেমে পড়ে গিয়ে 

আর হবো না আমি প্রেমো ভিখারি,

ভালোবাসার উপবাসে 

আর থাকবো না ভালবাসার ভুখারি।

আমার মত থাকবো আমি 

আর ভাসবো না কারো প্রেমের জোয়ারে।।


একা থাকা শিখে গেছি 

আর কাউকে নেই আমার কোন প্রয়োজন,

আসলাম একা যাবো একা 

এই তো আমার একা থাকার আয়োজন।।


 আমি গ্রহণ করবো না আর 

কারো থেকে ভালোবাসার নিমন্ত্রণ,

এখন আমি করতে জানি 

এই আমাকে আমার মত নিয়ন্ত্রণ।

ঐ পারেতে বাসবো ভালো 

আর হবে না ভালোবাসা এই পারে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো