সুদিনের সাথী

 সুদিনের সাথী 

খাদিজা বেগম 


সুদিনের সাথী সকলেই হবে 

আনন্দ সুখ ভাগাভাগি করে নিতে,

দুর্দিনে সাথী হয়ে কেউ রবেনা

সহযোগিতা দুই হাত বাড়িয়ে দিতে।।


সময়টা যদি খুব ভালো থাকে

বন্ধু বন্ধু বলে কত জনে ডাকে,

খারাপ সময় আসলে জীবনে

বন্ধুর খোঁজ কতজনেই বা রাখে।

যার কাছে টাকা পয়সা নাই কিছু 

তার ছায়াটাও লাগে বড় বেশী তিতে।।


বন্ধুর সংখ্যা কম কম রাখো 

হয় যদিও তা একজন তাও ভাল,

তাদের সঙ্গ থেকে দূরে থাকো 

যাদের হৃদয় খুব কুৎসিত কালো।।


নিজেকে নিজের বন্ধু বানাও 

নিজে হয়ে ওঠো নিজের জন্য ঢাল,

কিছু পথ একা একাই চলবে 

সাথী হয়ে কেহ রবে না তো চিরকাল।

তুমিই তোমার সাথী হয়ে থেকো

বার মাস ধরে গ্রীষ্ম বর্ষা শীতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো